Wednesday, July 4, 2018

মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন

মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন... পিছনের বেঞ্চের একছাত্র লেকচার শুনতে শুনতে বোর হয়ে ঘুমায়ে গেছে।মাস্টারমশাই খেয়াল করলেন,হাতের চক ওই ছাত্রের দিকে ছুঁড়ে মারলেন...বান্দার মোলায়েম ঘুম তাও ভাঙ্গে না।অলস মাষ্টার তার চেয়ারে থেকে না উঠে ঘুমন্ত ছাত্রের পাশের ছাত্রকে বললেন, ‘তোর পাশের হারামিটারে ওক্ষন ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠা’।পাশের ছেলেটির উত্তর, ‘স্যার, আপনে হেরে ঘুম পারাইসেন...আপনেই উঠান’। বাংলাদেশের উত্তাল রাজনীতি দেখছি বিদেশ থেকে ,একসময় মন খারাপ হতো ক্ষমতাসীনদের এইসব স্বৈরাচারী কারবার -লুটপাট দেখে।এখন মনে হয় ওই মাস্টারের মত দায়ভারতো আসলে আমাদেরই,আমরাই মানুষের অধিকারকে ঘুম পারাইসি মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে অন্যরা আর কেমনে ডেকে তুলবে ?
শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ফেরত চাওয়ায় ছাত্রলীগের ছেলেরা পেঁদানি দিয়ে নিরীহ এক ছাত্রের খোমা ফাটিয়ে দিয়েছে।আমি অবশ্য এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছাত্রলীগের পক্ষেই থাকবো ,২কোটি টাকার জন্য খালেদা জিয়ার ৫ বছর জেল হলে,আবুল বারাকাত (আসলে আবুল বরকত , ঢাকায় আইসা স্টাইলের চোটে বরকত হয়ে গেছে বারাকাত) যখন ৫ হাজার কোটি টাকা হাপিশ করে দেয় তখন এই বাটপার আবুলের কয় বছর জেল হয় তাই হিসেবে ব্যস্ত ছিল ছাত্রলীগের লক্ষীপক্ষী ছেলেগুলো কিন্তু তার আগেই ক্যালকুলেটর ফেরত নেয়ার জন্য প্যানেরপ্যানের শুরু করছে আরেক আবুল ,তাই চিকন উষ্ঠা দেয়া !!


--লুটপাট আর মুক্তিযুদ্ধের চেতনা আসলেই খুব ক্লোজ ক্লাসমেট !!

No comments:

Post a Comment