Wednesday, July 4, 2018

বাসর রাতে আক্কাস ভাবছে

বাসর রাতে আক্কাস ভাবছে, তার পা ঘামা আর মোজার দুর্গন্ধের কথাটা প্রথমেই বৌকে জানানো ভালো।পরে সমস্যাটা কম হবে। কিন্তু কিভাবে শুরু করা যায়! ওদিকে বিছানার ওপাশে বসে নতুন বউও ভাবছে,


কিভাবে তার মুখের ভীষণ দুর্গন্ধের কথাটা এখনই স্বামীকে জানানো যায়। এতক্ষণ তো খুব টাইট হয়ে মুখ চেপে চেপে কথা বলছিল ,কেউ টের পায়নি।কিছুক্ষণ খেজুরে আলাপ সেরে আক্কাস বৌয়ের গা ঘেষে বলল, ‘আমার তোমাকে কিছু বলার আছে। স্বীকারোক্তিও বলতে পারো।’নতুন বৌ আরো ঘন হয়ে আক্কাসের কাছ ঘেষে তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, ‘আমারো তাই।’
ছিটকে সরে গিয়ে আক্কাস চেঁচিয়ে উঠল, ‘কাম সারছে! তুমি আমার মোজা খেয়ে ফেলছ নাকি!’


আক্কাসের বৌ মোজা না খেলেও আমাদের দেশের রানীমাতা, সাংবাদিক,মিডিয়া যে মোজা খেয়ে কথা বলে সে বেশ বুঝা যায়। উনাদের মুখ-মন সব যেন গান্দা মোজায় মাখানো।দেশে কত সুশাসন কিলবিল করছে তারা বুঝিয়ে যান, আমরাও বুঝি।দুর্নীতি করে জনগনের টাকায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করুক, গুম করে বা ক্রসফায়ারে মানুষ খুন হোক;উনাদের কাছে দেশ কিন্তু ভালই চলছে স্যাটেলাইটে, ক্রিকেটে।
গত কয়েক বছরে র‍্যাবপুলিশের হাতে সরকারবিরোধী যত মানুষ অডিও ক্লিপ ছাড়া গুম-খুন হলো তাদের জন্য খারাপই লাগে, একটা অডিও ক্লিপের অভাবে আমাদের মানবতা জাগাতে পারলোননা।

No comments:

Post a Comment