বিশ্বকাপ
রাকিবুল এহছান মিনার
বিশ্ব ব্যাপি বিশ্বকাপের
চলছে এখন খেলা,
এ যেন ভাই এক আসরে
কোটি প্রাণের মেলা।
নানান দেশের নানান জাতি
খেলছে তারা মাঠে,
আমেজ ছড়ায় রাজার প্রাসাদ
গাঁও গেরামের হাটে।

সম্প্রীতিতে হতেই পারে
একটু মাতামাতি,
তাই বলে ভাই কাম্য তো নয়
করবে হাতাহাতি।
জয় পরাজয় আসবে যাবে
এটাই খেলার রীতি,
ওদের খেলায় কেমনে বল
আমরা হারি জিতি?
ওরাই হারে ওরাই জিতে
মাসের শেষে খেলাও শেষ
তোমরা রবে বেঁচে,
জয় পরাজয় যাদেরই হোক
লাভ কি তোমার নেচে?
দিনের শেষে তোমরা আপন
{ছন্দ মাঝে শিক্ষা পেলে
ছড়িয়ে দাও ছড়া,
তোমার মত আছে যত
সবারই হোক পড়া।}
রাকিবুল এহছান মিনার
বিশ্ব ব্যাপি বিশ্বকাপের
চলছে এখন খেলা,
এ যেন ভাই এক আসরে
কোটি প্রাণের মেলা।
নানান দেশের নানান জাতি
খেলছে তারা মাঠে,
আমেজ ছড়ায় রাজার প্রাসাদ
গাঁও গেরামের হাটে।

সাদা কালোর নেই ভেদাভেদ
খেলছে সবাই ছন্দে,
গ্যালারিতে খুশির জোয়ার
বইছে দ্বিধা দ্বন্দ্বে।
বিশ্বকাপের এই আয়োজন
বিনোদনের জন্য,
নয়তো চাওয়া খেলা দেখে
আচরণ হোক বন্য।
সম্প্রীতিতে হতেই পারে
একটু মাতামাতি,
তাই বলে ভাই কাম্য তো নয়
করবে হাতাহাতি।
জয় পরাজয় আসবে যাবে
এটাই খেলার রীতি,
ওদের খেলায় কেমনে বল
আমরা হারি জিতি?
ওরাই হারে ওরাই জিতে
ওরাই পাবে কাপ'টা,
নাকি বল দিবে তোমায়
সেখান থেকে হাফ'টা?
কেন তবে দিচ্ছো জীবন
করছো মারামারি?
লাফালাফি কর সবাই
বন্ধ তারাতারি।
মিলে মিশে খেলা দেখো
আনন্দ হোক মনে,
বেখেয়ালে না পায় যেন
কষ্ট কোনো জনে।
মাসের শেষে খেলাও শেষ
তোমরা রবে বেঁচে,
জয় পরাজয় যাদেরই হোক
লাভ কি তোমার নেচে?
দিনের শেষে তোমরা আপন
এক সমাজে থাকবে,
সুখে দুখে সবাই সবার
খোঁজ খবরও রাখবে।
এখন থেকে খেলা হবে
বিনোদনের অংশ,
খেলা থেকে শিক্ষা নিবে
নয় নিজেকে ধ্বঃস।
{ছন্দ মাঝে শিক্ষা পেলে
ছড়িয়ে দাও ছড়া,
তোমার মত আছে যত
সবারই হোক পড়া।}



No comments:
Post a Comment