: ভাই তুরস্কের নির্বাচন নিয়ে ফেসবুকে আপনার কোন পোস্ট নাই। ব্যপারটা কী?
: নির্বাচনে আমার পছন্দের প্রার্থী ও দল খুব খারাপ করেছে। পোস্ট দিয়ে আর কী হবে!
: সেকি! আপনার পছন্দের দল ও প্রার্থী খারাপ করেছে মানে! আপনি কাকে সাপোর্ট করেছিলেন?
: আমার সাপোর্টিভ দল সাদেত পার্টি, পার্টির চেয়ারম্যান ওস্তাদ তেমেল কারামুল্লাহ ওগলু ছিল আমার পছন্দের প্রার্থী।
: ওহ্! তাই নাকি! আপনি তাহলে এরদোয়ান কে সাপোর্ট করেন নাই? কিন্তু আপনার সমর্থিত দল ও নেতা তো কনটেস্টেই আসনি। সবচেয়ে কম ভোট পেয়েছে।
: পায়নি তো কী হয়েছে? ক্ষমতা তো তাদের আসল উদ্দেশ্য না। আল্লাহর সন্তোষ-ই তাদের কাছে প্রধান।
: যা বলেন ভাই এটা বলে কিন্তু তারা লোকদের কে বুঝ দিতে পারবেনা। ক্ষমতা যদি উদ্দেশ্য না থাকে তাহলে সাদেত পার্টি ইলেকশন করেছিল কেন? সেক্যুলারদের সাথে জোট করেছিল কী আল্লাহর সন্তুষ্টির জন্য?
: থাক বাদ দেন, পাবলিক স্পেসে এসব বলে আর কাটা ঘা’ এ নুনের ছিটা দিবেন না প্লিজ।
: Sorry আমি আসলে আপনাকে Hurt করতে চাচ্ছিনা। আমি বুঝতে চাচ্ছি পরাজয় নিশ্চিত জেনেও সাদেত পার্টি কেন এত সিরিয়াসলি ইলেকশনে পার্টিসিপেট করলো? একে পার্টির বিরুদ্ধে তারা কেন জোট নিয়ে হৈ হুলুস্থুল করলো।
: এত বুঝাবুঝির কী আছে! এটা সম্মিলিত শূরায়ী সিদ্ধান্ত। এরকম পরাজয় হবে তারা হয়তো সেটা বুঝতে পারেন নি। তাছাড়া জয় পরাজয় তো আছেই এখন এটা নিয়ে আফসোস করে আর কী হবে। আসমানী ফায়সালা হিসেবে মেনে নিতে হবে।
: ব্যক্তিগত সিদ্ধান্ত হোক আর শূরায়ী সিদ্ধান্ত হোক এর ফলাফল থেকেই তো বুঝা যাচ্ছে তাদের এসেসমেন্ট ভুল ছিল। প্রথমত: এই ভুলটা যে তারা করেছে সেটা উপলব্ধি করতে হবে। আসমানী ফায়সালা বা ঈমানের পরীক্ষা বলে এটাকে পাশ কাটানো যাবেনা। দ্বিতীয়ত: ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং নিজেদের কে সংশোধন করতে হবে।
: নিশ্চয়ই তাদের পার্টি ফোরামে তারা এটা করবে।
: কিন্তু ইসলামিক পার্টি গুলোর মধ্যে এই রিয়েলাইজেশন তো হতে দেখা যায়না।
: মানে! আপনি কী বলতে চান?
: আমি বলতে চাই, এরা নিজেদের ভুল স্বীকার করতে চায়না। বরং ভুল কে লালন করে নিজেরাই সঠিক ছিল বলে উল্টো বুক চাপড়ায়।
: আপনার এরকম ধারনা হবার পেছনে কারণ কী?
: বিভিন্ন দেশের মূল ধারার ইসলামী দল হিসেবে যারা পরিচিত তাদের রাজনৈতিক স্ট্যান্ডের দিকে তাকালেই আপনি তা বুঝতে পারবেন। এই যে সাদেত পার্টির কথাই ধরুন- দিন দিন তাদের ভোট কমছে, প্রতিটি নির্বাচনে তাদের কে উপেক্ষা করে জনগণ একে পার্টি কে ভোট দিচ্ছে। কই তারা কী এর থেকে শিক্ষা নিয়েছে? নেয়নি। বরং এবার তারা এরদোয়ান কে হারানোর জন্য লেফটিস্টদের সাথে প্রকাশ্য্ জোট করেছে।
: থাক ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজী নই। তবে আমি মনেকরি আত্নসমলেচনা ও আত্মপর্যালোচনা ইসলামী দলগুলোর একটি মৌলিক গুণ। নিশ্চয়ই সাদেত পার্টি এ বিষয়ে কার্যকর পর্যালাচনা করবে।
: জ্বী ভাই, শুধু সাদেত পার্টি না আমি মনেকরি তাবৎ দুনিয়ার ইসলামিস্টদের জন্য এখানে শিক্ষা আছে। তুরস্ক, মালোয়েশিয়া, মিশর, তিউনিসিয়া এসব দেশের রাজনৈতিক পট-পরিবর্তণ পর্যালাচনা করে সবার উচিত নিজেদের দেশের পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা ও সংস্কৃতির আলোকে নিজ নিজ করণীয় নির্ধারণ করা।
: ভাই কিছু মনে করবেন না, আপনার কথার মধ্যে কেমন যেন সংস্কারবাদী সংস্কারবাদী টোন?
: অসুবিধা কী! সংস্কার কী খারাপ জিনিষ নাকি? নিজের যদি কোন ভুল থাকে ত্রুটি থাকে সেটা সংশোধন করা হচ্ছে বড় সংস্কার। যুগে যুগে নবী রসূল এবং মুজাদ্দেদরা তো সংস্কারকই ছিলেন তাইনা!
: হুমম.... বুঝতে পারছি, আপনার সাথে তর্ক করে বেশী লাভ নাই। ঠিক আছে- দোয়া করেন ভাই- বেশী বেশী দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন.............।

No comments:
Post a Comment